1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ আলোকিত আশাশুনির গাছের চারা বিতরণ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক আধুনিক সভ্যতার ভিড়ে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সাপের খেলা মোংলায় বাসের বক্সে ১২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ জনস্বাস্থ্যের জন্য হুমকীতে থাকা সেই ওয়াটা কেমিক্যালসে ধ্বংস হবে ১৫০ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন কোম্পানীর লেকের পাড়ে ঝোপের ভিতরে মহিলা বাবুর্চির মরদেহ উদ্ধার ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার সিংড়ায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল আরও তিনজন, মাদক আইনে মামলা

রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন কোম্পানীর লেকের পাড়ে ঝোপের ভিতরে মহিলা বাবুর্চির মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ সংবাদ :

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে নিখোজের একদিনপর জলসিঁড়ি আবাসন কোম্পানীর লেকের পাড়ে ঝোপের ভিতর থেকে রাবেয়া বেগম(৪৫) নামে মহিলা বার্বুচির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোম্বর) রাতে জলসিড়ি আবাসন কোম্পানীর ১২ নস্বর সেক্টরে লেকের পাড়ে ঝোপের ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত, রাবেয়া ভোলার সদর থানাধীন চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবার নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় রানার বাসায় ভাড়া থাকতো।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্প ইনচার্জ হারুনুর রশিদ জানান, নিহত রাবেয়া বেগম জলসিঁড়ি আবাসন কোম্পানীর ভিতরে একটি নির্মানাধীন ভবনে রান্নাবান্নার কাজ করতো। রোববার সন্ধ্যায় কাজ শেষ করে সেখান থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। বহু খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার ভোরে জলসিঁড়ি আবাসন কোম্পানীর ১২ নম্বর সেক্টরে লেকের পাড় ঝোপের ভিতরে বিবস্ত্র অবস্থায় ঐ নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে রাতের যেকোন সময় ঐ নারীকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা ঝোপের ভিতরের ফেলে রেখে গেছে বলে পুলিশের ধারনা।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে ঐ নারীকে কোন কারনে হত্যা করা হয়েছে সেটা জানা

যাবে বলে রূপগঞ্জ থানা পুলিশ আরো জানান।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com