বিশেষ সংবাদ :
ঢাকা, ৬ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার): অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026-এ অংশগ্রহণকালে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান Lieutenant General Susan Coyle, AM, CSC, DSM এবং United States Army Pacific (USARPAC)-এর Deputy Commanding General Lieutenant General Joel B Vowell-এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান Lieutenant General Susan Coyle, AM, CSC, DSM-এর সঙ্গে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, Lieutenant General Joel B Vowell-এর সঙ্গে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি জোরদারে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজন, Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT)-এ Global Peace Operations Initiative (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের National Defence College (NDC) ও Defence Services Command and Staff College (DSCSC)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।