বিশেষ সংবাদ :
(বিশেষ প্রতিনিধি)
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের বক্সে পরিবাহিত বড় এক মাদক চালান জব্দ করেছে বিশেষ আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী ‘এসআরবি-৬’ (SRB-6) খুলনা দল। এ সময় ১২০ কেজি গাঁজাসহ জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, একটি দূরপাল্লার বাসের লাগেজ বক্সে করে এই বিপুল পরিমাণ গাঁজার চালানটি মোংলায় নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ খুলনা দলের একটি আভিযানিক দল সতর্ক অবস্থান নেয় এবং অভিযান পরিচালনা করে সাফল্য লাভ করে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের এই চালানের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।