1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
​বেনাপোলে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ বিমান বাহিনীর এফএম- ৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ যে কোম্পানিতে চাকরি সে কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাৎঃ মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর খুলনার খান সাইফুলের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্ সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া অনুষ্ঠিত

জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশে অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। নতুন প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর ছোবল ও আসক্তি থেকে দূরে রাখতে প্রয়োজনীয় আইনগত সংস্কার ও কৌশলগত নীতি বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান তিনি।

আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ ও পরবর্তী করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, কিশোর-কিশোরী ও তরুণদের সঠিক সামাজিক ও নৈতিক পথে পরিচালিত করতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে। তবে কেবল আইন প্রণয়ন করে বা সরকারের একক প্রচেষ্টায় সমাজের এই অবক্ষয় ঠেকানো সম্ভব নয়; এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা ও গণজাগরণ।

তরুণ সমাজের বর্তমান লাইফস্টাইল ও সামাজিক পরিবর্তনের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উল্লেখ করেন, আশির দশকে তরুণরা সন্ধ্যার পরেই ঘরে ফিরত, অথচ বর্তমানে অনেককে গভীর রাত পর্যন্ত বাইরে অযথা সময় কাটাতে দেখা যায়। আইন দিয়ে এই চলাফেরা পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলেও সমাজকে মাদকমুক্ত রাখার স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রকাশ্যে ই-সিগারেট ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মুনাফালোভী গোষ্ঠী অধিক লাভের আশায় চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে তরুণদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এসব অসাধু উৎপাদক, আমদানিকারক ও বিপণনকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তামাক চাষ কমাতে সরকারের বিশেষ উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে কৃষকদের বাঁচাতে এবং বিকল্প অর্থকরী ফসলে আকৃষ্ট করতে পার্বত্য অঞ্চলে তামাক চাষিদের প্রণোদনা দিয়ে তুলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে (প্রিভেন্টিভ কেয়ার) গতিশীল করার উদ্যোগ নিয়েছেন।

মতবিনিময় সভায় বক্তারা জানান, দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষ অকালে প্রাণ হারায়। এছাড়া তামাকের কারণে বছরে সরকারের অর্থনৈতিক ক্ষতি দাঁড়ায় প্রায় ৮৭ হাজার কোটি টাকা। বক্তারা ই-সিগারেটসহ নতুন নতুন নিকোটিন পণ্যের উৎপাদন, আমদানি ও বিক্রি অবিলম্বে নিষিদ্ধ করা এবং সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বিধিমালা দ্রুত চূড়ান্ত করার দাবি জানান।

ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক আখতার-উজ-জামান। সভায় মিশন ও ইয়ুথ ফোরামের প্রতিনিধিসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com