1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
​বেনাপোলে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ বিমান বাহিনীর এফএম- ৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ যে কোম্পানিতে চাকরি সে কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাৎঃ মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর খুলনার খান সাইফুলের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্ সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া অনুষ্ঠিত

আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি

আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে জুম মিটিং এর মাধ্যমে প্রচারিত অবহিতকরণ প্রেস কনফারেন্স ডিজিটাল স্ক্রীনে প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্দেশ্য, প্রক্রিয়া, সুবিধা বঞ্চিত ও প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। প্রেস কনফারেন্সে উপজেলা সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের উপজেলা নায়েবে আমীর নূরুল আফছার মুর্তজা, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান বক্তব্য রাখেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। সবশেষে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার মাঝে ট্যাপ বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com