1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
​বেনাপোলে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ বিমান বাহিনীর এফএম- ৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে ৬১ টি পূজা মন্ডপে চালের ডিও বিতরণ যে কোম্পানিতে চাকরি সে কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাৎঃ মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক: বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রীর খুলনার খান সাইফুলের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্ সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক সচেতনতামুলক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ,জেড,এম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক এ.এস.এম শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ। এছাড়া ফুলবাড়ী প্রেসক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com