বিশেষ সংবাদ :
(বিশেষ প্রতিনিধি এম এ হান্নান)
যশোর থেকে প্রকাশিত দৈনিক রানারের ৪৬তম বছরে পদার্পণ উপলক্ষে বেনাপোল পৌরসভার সম্মেলনকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার বেনাপোল প্রতিনিধি ফোরকান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের অসংগতি তুলে ধরার ওপর জোর দেন। এতে উপস্থিত অতিথিরা দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের সত্যতা যাচাই ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।
বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন, ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান, পৌর সচিব সাইফুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।