1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে কিশোরীসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪ ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থান—দেশের তিন ঐতিহাসিক অর্জনের ট্রফিই বিএনপির ঘরে: মীর শাহে আলম রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত কক্সবাজার গণপূর্ত বিভাগের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী কক্সবাজারে হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহবান শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর তা গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চোরাইকৃত মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের ০১ (এক) জন সদস্য গ্রেফতার ​মোংলা সফরকালে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ​করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ সংবাদ :

(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ৩০০ফিট সড়কের রূপগঞ্জের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রীজ এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনবন্ধু নিহত হয়েছে। ২২অক্টোবর বৃহস্পতিবার

রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চনগামী অজ্ঞাত ট্রাক ও বাঘবেরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহতরা হলেন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে ও আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রুদ্র মিয়া (১৬) ও দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ও বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৫)। আহত শ্রাবণ মিয়া (১৯) আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৩ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মারা গেছেন।

সে রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে। শ্রাবণ মিয়া রূপগঞ্জের বাঘবের সিডিমার্কেট এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে এসে দুর্ঘটনায় পড়ে। তারা তিন বন্ধু মিলে পূর্বাচলে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। শ্রাবণ মিয়া এবারের এসএসসি পরীক্ষায় পাস করে রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত ছিলো।

কাঞ্চন হাইওয়ে পুলিশের এসআই মাহমুদুর রহমান বলেন, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। রাত সাগে ৯ টার দিকে একপর্যায়ে তাঁরা ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু ইয়ামিন ও রুদ্র মিয়া নিহত হয়। এ সময় তাদের অপর বন্ধু শ্রাবণ মিয়া আহত হয়।

২৩ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com