1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরের আটটি হাসপাতাল-ক্লিনিক এ সাঁড়াশি অভিযান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫১ বার ভিউ

বিশেষ সংবাদ:
চট্টগ্রাম নগরের আটটি হাসপাতাল-ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লাইসেন্স না থাকায় সিপিআর ল্যাব বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনটি ল্যাবে চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি ও এন্ডোসকপি বন্ধ করা হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশে জেনেটিক ল্যাবে এন্ডোসকপি ও ইসিজি বিভাগে চিকিৎসক না থাকায় এ দুই কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। একই এলাকায় মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে বিভাগ ও আলট্রাসনোগ্রাফি বিভাগে চিকিৎসক না থাকায় এ দুই বিভাগের কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কাছে কৈফিয়তও তলব করা হয়।
পাঁচলাইশের ঈগল্স আই ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি বিভাগে চিকিৎসক না থাকায় ইসিজি কার্যক্রম বন্ধ করা হয়। অন্যদিকে, স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য না রাখা, ডিপ্লোমাবিহীন টেকনিশিয়ান দ্বারা ব্লাড কালেকশন করাসহ বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ও অনিয়ম পাওয়ায় জামালখান এলাকার ল্যাব এক্সপার্ট, সেনসিভ (প্রাইভেট) লিমিটেড, ইনোভা হসপিটাল লিমিটেড এণ্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ওআর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে কৈফিয়ত তলব করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, সম্প্রতি দেশে হাসপাতাল-ক্লিনিকে কয়েকটি ঘটনা ঘটেছে। তাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে চট্টগ্রামেও অভিযান শুরু করা হয়। স্বাস্থ্য বিভাগ এর আগেও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। অভিযানে যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com