1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চবি প্রশাসনের উদ্যোগে দোয়া মুনাজাত এবং খাবার বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতিসংঘের “দাগ হ্যামারশোল্ড” পদকে ভূষিত বাংলাদেশের ৬ শাহাদাতবরণকারী শান্তিরক্ষী উখিয়া সীমান্তে বিজিবি-আরএসও তুমুল গোলাগুলি! বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবা উদ্ধার! বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশের অভিযানে ১০০০(একহাজার) পিস ইয়াবা সহ ২(দুই) জন মাদক কারবারি গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি জনাব আলি আকবর খান সিএমপির ডিবি (উত্তর) বিভাগের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার; প্রকৃত মালিকের নিকট হস্তান্তর “শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু”

জাতিসংঘের “দাগ হ্যামারশোল্ড” পদকে ভূষিত বাংলাদেশের ৬ শাহাদাতবরণকারী শান্তিরক্ষী

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ৬ জুন ২০২৬ (শনিবার): জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্য পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর “দাগ হ্যামারশোল্ড” পদকে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্মাননা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর নিকট হস্তান্তর করেন।

সম্মাননাপ্রাপ্ত বীর শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মোমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মো. জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলিতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় তাঁরা শাহাদাতবরণ করেন। তাঁদের অসীম সাহস, পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে এই আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের স্মরণ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com