1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চবি প্রশাসনের উদ্যোগে দোয়া মুনাজাত এবং খাবার বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতিসংঘের “দাগ হ্যামারশোল্ড” পদকে ভূষিত বাংলাদেশের ৬ শাহাদাতবরণকারী শান্তিরক্ষী উখিয়া সীমান্তে বিজিবি-আরএসও তুমুল গোলাগুলি! বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবা উদ্ধার! বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশের অভিযানে ১০০০(একহাজার) পিস ইয়াবা সহ ২(দুই) জন মাদক কারবারি গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি জনাব আলি আকবর খান সিএমপির ডিবি (উত্তর) বিভাগের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার; প্রকৃত মালিকের নিকট হস্তান্তর “শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চবি প্রশাসনের উদ্যোগে দোয়া মুনাজাত এবং খাবার বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (৬ জুন ২০২৬) বিকাল ৫.৩০টায় দোয়া মুনাজাত ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন শাহ মুনিরীয়া মুঈনিয়া এতিমখানা ও মাদ্রাসায় এ বিশেষ দোয়া মুনাজাত এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, চবি মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি এ.এফ. রহমান হলের প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী, চবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com