বিশেষ প্রতিবেদন :
বিষয়ঃ চকবাজার থানাধীন ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার অগ্রগতি: আসামীদের ব্যবহৃত গাড়ি(অ্যাম্বুলেন্স) জব্দ এবং চালক গ্রেফতার প্রসংগে।
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন এলাকায় ডিডিএন নামক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে চকবাজার থানা পুলিশ হামলাকারীদের বহনকারী গাড়ি(অ্যাম্বুলেন্স) চট্টগ্রাম জেলার রাউজান থানায় এলাকা হতে জব্দ এবং অ্যাম্বুলেন্স চালক ১। মোঃ মহিউদ্দিন (৩১), পিতা-মৃত মোঃ শরিফ, মাতা- রোকেয়া বেগম, সাং- মৈশ করম, আরমান আলীর বাড়ি/আলি আহমদের বাড়ী, ইউপি- ১২ নং উরকিরচর, পোঃ- উরকিরচর-৪৩৪৬, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও অদ্য ইং ১৯/০৭/২০২৬ তারিখ র্যাব-৭(চট্টগ্রাম) অভিযান পরিচালনা করে সিসিটিভি ফুটেজে সনাক্তকৃত মামলার ঘটনার সাথে জড়িত আরো ০৯(নয়) জন আসামীকে ঘটনায় ব্যবহৃত ০৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ তুহিন (২২), পিতা-মৃত মোঃ করিম, মাতা-মোসাঃ কল্পনা আক্তার, সাং-মিনাট, ০৩নং ওয়ার্ড, ইউপি-বড় বাজার, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ বর্তমানে সাং-আজাদ কলোনী, টেকবাজার বাহির সিগন্যাল, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ২। আকবর হোসেন (৩৮), পিতা-মৃত মাহমুদ আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-আমির ঘানী, ০২নং ওয়ার্ড, ইউপি-বড় বাজার, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ বর্তমানে সাং-সাহেদ কলোনী, টেকবাজার রেল বিট, বাহির সিগন্যাল, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ আব্দুল মুমিন (৩০), পিতা-মৃত সাত্তার আলী, মাতা-সাধু ফুল বেগম, সাং-নয়ানগর, পুরানা বাড়ি, ০৮নং ওয়ার্ড, থানা-আজমিরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-টেকবাজার, তারেক এর টিন সেড ভাড়া বাসা, ০৫নং ওয়ার্ড, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), পিতা-আব্দুল কাইয়ুম, মাতা-জুলেখা বেগম, সাং-বাজাবাত, কাইয়ুম মিয়ার বাড়ি, ০৫নং ওয়ার্ড, থানা-নবীগজ্ঞ, জেলা-হবিগঞ্জ বর্তমানে সাং-টেকবাজার, আলিফ টাওয়ার এর ৩য় তলাস্থ ১৩নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ মাসাদ মিয়া (২৭), পিতা-সাত্তার , মাতা-সাধু ফুল বেগম, সাং-নয়ানগর, পুরানা বাড়ি, ০৮নং ওয়ার্ড, থানা-আজমিরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-টেকবাজার, তারেক এর টিন সেড ভাড়া বাসা, ০৫নং ওয়ার্ড, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ দিদার মিয়া (২২), পিতা-মোঃ ছেরাগ আলী, মাতা-জাহেদা বেগম, সাং-নয়ানগর, পুরানা বাড়ি, ০৮নং ওয়ার্ড, থানা-আজমিরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-বেপারী পাড়া, বাহির সিগন্যাল, শ্যামলী আবাসিক, ডিপজন কলোনী ০৬নং বাসা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৭। মোঃ সানজাত হাসান (১৮), পিতা-আবুল হোসেন, মাতা-শাহানা বেগম, সাং- আজিমনগর, ০৫নং ওয়ার্ড, থানা-আজমিরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-বেপারীপাড়া, বাহির সিগন্যাল, শ্যামলী আবাসিক, ফকির কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৮। সৈরত হোসেন (১৮), পিতা-গোলাম কিবরিয়া, মাতা-জীবন তারা, সাং-লম্বাঘাটি, আজিমনগর, ০৫নং ওয়ার্ড, থানা-আজমিরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-বেপারীপাড়া, বাহির সিগন্যাল, শ্যামলী আবাসিক, ফকির কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৯। মোঃ সাইফুদ্দিন (৩২), পিতা-বদিউল আলম, মাতা-গোলতাজ বেগম, সাং-আমিলাইশ, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে সাং-শংকর দেওয়ানজীরহাট, ০৪নং ওয়ার্ড, জামাল জমিদারের ভাড়া বাসা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে এ পর্যন্ত চকবাজার থানা এলাকায় “ডিজিটাল ডট নেট (ডিডিএন)” নামক প্রতিষ্ঠানে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক চাঁদা দাবির পর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর এর ঘটনায় সর্বমোট ২২(বাইশ) জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।