1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর আশাশুনিতে ২৫ জন দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে অনুদানের চেক বিতরণ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নতুন স্বাস্থ্য কর্মকর্তা, বেতনের আশায় কর্মচারীরা কাজে যোগ দিল সাফল্যের মূল চাবিকাঠি হলো নিজেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা: চবি উপাচার্য প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাহিনী প্রধান কর্তৃক বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS) ভবন উদ্বোধন রাষ্ট্রের প্রতিটি কর্মঘন্টা ও জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে — জনপ্রশাসন উপদেষ্টা জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বাহিনী প্রধান কর্তৃক বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS) ভবন উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা ,২০ জুলাই ২০২৬ : বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি আজ সোমবার (২০-০৭-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর ভবনের স্মারক ফলক উন্মোচন করেন। এসময়, তিনি নব উন্মোচিত BCASPS ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে, বিমান বাহিনী প্রধান BCASPS- ভবন এর দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সম্মানিত বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় BCASPS আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমান বাহিনী প্রধান BCASPS এর ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন। সম্প্রতি BCASPS সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ এর অধীনে RJSC (Registrar of Joint Stock Companies and Firms) তে নিবন্ধিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার এর এয়ার অধিনায়কগণ, বিমান বাহিনী ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (TRADOC) এর কমান্ড্যান্ট, BCASPS-এর গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com