1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর আশাশুনিতে ২৫ জন দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে অনুদানের চেক বিতরণ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নতুন স্বাস্থ্য কর্মকর্তা, বেতনের আশায় কর্মচারীরা কাজে যোগ দিল সাফল্যের মূল চাবিকাঠি হলো নিজেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা: চবি উপাচার্য প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাহিনী প্রধান কর্তৃক বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS) ভবন উদ্বোধন রাষ্ট্রের প্রতিটি কর্মঘন্টা ও জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে — জনপ্রশাসন উপদেষ্টা জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকরা যেন সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। তারা স্বাস্থ্যখাতের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে অতীতের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান নিয়ে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী দায়িত্বে অবহেলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, যেভাবে হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। তাদের জন্য সন্তোষজনক চিকিৎসাসেবা এবং পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি ছাড়া খুব সহজে যেন সবাই চিকিৎসা পান। তাদের যেন চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়; সরকারি হাসপাতালই যেন একমাত্র ভরসার জায়গা হয়।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দেন। তিনি জানান, জেলা পর্যায়ে বর্তমানে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জনবল নিয়োগ এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা বিস্তারিত উপস্থাপনা করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com