বিশেষ প্রতিবেদন :
কোতোয়ালী থানার এসআই মোঃ সোহেল রানা, এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই হেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অদ্য০৩/০৮/২০২৬ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। অর্থঋণ জারী মামলা নং- ৪০৫/২২(কোতোয়ালী) সংক্রান্তে ০৩(তিন) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত, ০২। অর্থঋণ জারী মামলা নং- ২৭৫/২২(ডবলমুরিং) সংক্রান্তে ০৪(চার) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত, ০৩। দায়রা-১২৪৮/২৩, সিআর-৪৪৮/২২(ইপিজেড), প্রসেস-১৯৬৮/২৬, ধারা-এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত, ০৪। দায়রা-১২৪৮/২৩, সিআর-৪৪৮/২২(ইপিজেড), প্রসেস-১৩৬৮/২৬, ধারা-এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত, ০৫। সিআর-৫৩৪/২৩, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড সংক্রান্তে সিআর ওয়ারেন্টসহ মোট ০৪টি সিআর সাজা ও ০১টি সিআর ওয়ারেন্টভূক্ত আসামী বিধান বিশ্বাস, পিতা-সাধন বিশ্বাস, সাং-৪০, কদম মোবারক, মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে হাটহাজারী থানায় ০২টি সিআর সাজা ওয়ারেন্ট মূলতবী আছে।