বিশেষ প্রতিবেদন :
ঢাকা, ০৩ আগস্ট ২০২৬ (সোমবার): আজ ভোরে রাঙ্গামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় একটি আসবাবপত্র তৈরির কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। সেনাবাহিনীর ০৩টি টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশগ্রহণ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। উক্ত অগ্নিকাণ্ডে একটি বসতঘর এবং তিনটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণে সম্ভাব্য বৃহত্তর ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে।