1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে রাতের আঁধারে মহাসড়ক ওয়াপদা বাঁধ কেটে পাইপ বসানোর অভিযোগ, এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আতঙ্ক অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর রাঙ্গামাটির লংগদু এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ড নির্বাপনে সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে চবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে ঝুঁকেছেন কৃষক নিজামুদ্দিন বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে – মির্জা ফখরুল পুলিশ বেসবল দলকে পুরস্কৃত করলেন আইজিপি প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ০৪টি সাজা ওয়ারেন্টসহ ০৫টি ওয়ারেন্টভূক্ত ০১জন আসামী গ্রেফতার

বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে ঝুঁকেছেন কৃষক নিজামুদ্দিন

  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের বাসিন্দা কৃষক মো. নিজামুদ্দিন খান মিশ্র মৎস্য ও ফসল চাষের মাধ্যমে সফলতার স্বপ্ন দেখছেন। তিনি মৃত তেজারত আলী খানের ছেলে।

সোমবার (৩ আগস্ট) সকালে নিজামুদ্দিন খান জানান, পৈতৃক সূত্রে পাওয়া বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া বিলে তাঁর শতাধিক শতাংশ কৃষিজমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে পরিকল্পিতভাবে পাট ও ধানের চাষ করে আসছেন। এবার তিনি একই জমিতে সমন্বিতভাবে মাছ চাষ শুরু করেছেন।
তিনি জানান, পাট কাটার কয়েক দিন আগে জমিতে আমন ধানের বীজ ছিটিয়ে দেন। পরে পাট কাটার পর ধান ধীরে ধীরে বেড়ে ওঠে। বর্ষা মৌসুম শুরু হলে জমিতে রুই, কাতলা, মৃগেল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। ধান পরিপক্ব হওয়ার আগেই মাছ বিক্রির উপযোগী হয়ে ওঠে, ফলে একই জমি থেকে একাধিক উৎস থেকে আয় করা সম্ভব হয়।
এছাড়া জমির আইলে কলাগাছ এবং বিভিন্ন ধরনের মৌসুমি সবজির আবাদও করেছেন। এতে একই জমি থেকে ধান, পাট, মাছ, কলা ও সবজি উৎপাদন করে তিনি অতিরিক্ত আয় করছেন।
কৃষক নিজামুদ্দিন খান বলেন, “মিশ্র চাষের কারণে আমার পরিবারের সারা বছরের চাল, মাছ ও সবজির চাহিদা পূরণ হবে। সংসারের খরচ মিটিয়ে প্রতিবছর লক্ষাধিক টাকা সঞ্চয় করতে পারব।”
স্থানীয় কৃষকদের মতে, একই জমিতে একাধিক ফসল ও মাছের সমন্বিত উৎপাদন কৃষি ব্যয় কমানোর পাশাপাশি লাভ বৃদ্ধি করছে। নিজামুদ্দিন খানের এ উদ্যোগ এলাকায় অন্যান্য কৃষকদেরও মিশ্র চাষে আগ্রহী করে তুলবে বলে তারা মনে করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com