1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ: মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ফুলেল শুভেচ্ছায় রাজশাহী জেলার নবনিযুক্ত পুলিশ সুপারকে বরণ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও তাঁর দুই কর্মকর্তার নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট সনাক্তঃ সিআইডির হাতে গ্রেফতার ০৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট ১০টি নতুন বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি:

ঢাকা, ২৪ আগস্ট ২০২৬ (সোমবার): আজ রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল অধিনায়কগণের সঙ্গে মতবিনিময় করেন। মত বিনিময়কালে তিনি বীর ইউনিটসমূহের সদস্যগণকে দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন বীর ইউনিটসমূহ পদাতিক বাহিনীর মেরুদন্ড হিসেবে কাজ করবে। এছাড়া, তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টসমূহের অধিনায়কগণ এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com