1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ: মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ফুলেল শুভেচ্ছায় রাজশাহী জেলার নবনিযুক্ত পুলিশ সুপারকে বরণ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও তাঁর দুই কর্মকর্তার নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট সনাক্তঃ সিআইডির হাতে গ্রেফতার ০৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট ১০টি নতুন বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার

১০টি নতুন বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০টি নতুন বাস উপহার প্রদানের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুর ২টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। ১০টি নতুন বাসের মধ্যে দুইটি শিক্ষকদের জন্য, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য দেওয়া হচ্ছে।

চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া।

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল।

এদিন বেলা ১২টায় জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আগত অতিথিবৃন্দ মাননীয় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। ফাউন্ডেশনের সঙ্গে চবি প্রশাসনের পূর্বের আলোচনার প্রেক্ষিতে ৬টি নতুন বাস দেওয়ার কথা থাকলেও আজ বৈঠকে আরও চারটি নতুন বাসসহ মোট ১০টি নতুন বাস দেওয়ার ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন। মাননীয় উপাচার্য আগত অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। পরে মাননীয় উপাচার্য অতিথিদের ক্যাম্পাসে ঘুরিয়ে দেখান। মাননীয় উপাচার্যের আতিথেয়তায় আগত অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১০টি বাস যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান জসিম উদ্দিন ফাউন্ডেশনের এই জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। মাননীয় উপাচার্য বলেন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বনামধন্য ও দানশীল ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় উপাচার্য।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিনবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com