বিশেষ সংবাদ :
(বাগেরহাট: এম এ হান্নান)
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার জেলা প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন প্রকল্প ত্বরাান্বিত করা এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। আইনমন্ত্রী ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তি রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন