1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ বালিয়াকান্দিতে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান রাজশাহী মহানগরীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ কমিশনার মহোদয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে- শহীদউদ্দিন চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই প্রদান ও সংবিধান বিষয়ে আইনমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল হেফাজতে ইসলাম বাংলাদেশ চকবাজার থানা পুলিশের অভিযানে ১,০৫০ পিস ইয়াবাসহ ০১(এক)জন মাদককারবারী গ্রেফতার ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই প্রদান ও সংবিধান বিষয়ে আইনমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল হেফাজতে ইসলাম বাংলাদেশ

  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ সংবাদ :

বিশ্বজয়ী হাফেজে কুরআনদের সম্মাননা অনুষ্ঠানে বিতর্কিত ও ইসলামবিরোধী লেখক ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ (Nexus) বইটি উপহার হিসেবে প্রদান এবং সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত যৌথ বিবৃতিতে শীর্ষ দুই হেফজত নেতা বলেন, “৯৫ শতাংশ মুসলমানের দেশে বিশ্বজয়ী কুরআনের হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এমন একটি পবিত্র ও গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে ইসলামি আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাবিরোধী মানসিকতার লেখক ইউভাল নোয়াহ হারারির বই উপহার হিসেবে প্রদান অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও মুসলমানদের ঈমানী অনুভূতিতে চরম আঘাত।”

নেতৃদ্বয় উল্লেখ করেন, “পবিত্র কুরআনে সমকামিতাকে ঘোরতর অপরাধ ও সীমালঙ্ঘন হিসেবে ঘোষণা করা হয়েছে। অথচ উক্ত লেখকের চিন্তাধারা ও বইয়ের বিষয়বস্তু ইসলামি আকাইদ ও আখলাকের পুরোপুরি সাংঘর্ষিক। প্রধানমন্ত্রীর অগোচরে দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলা বা কোন ষড়যন্ত্রের কারণে এটি ঘটেছে কি না, তা অবিলম্বে তদন্ত করে দেখা প্রয়োজন। আমরা দাবি জানাচ্ছি, হাফেজদের হাত থেকে উক্ত বই অবিলম্বে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত ইসলামি ঐতিহ্যবাহী গ্রন্থ প্রদান করা হোক এবং ভবিষ্যতে সরকারি ও ইসলামিক অনুষ্ঠানে বই বা উপহার নির্বাচনের জন্য একটি দায়িত্বশীল স্ক্রিনিং কমিটি গঠন করা হোক।”

বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য—‘কোরআনের আলোকে সংবিধান রচনা করা যেতে পারে, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না’—এর কঠোর সমালোচনা করে বলেন, “আইনমন্ত্রীর এই বক্তব্য মুসলমানদের ঈমান-আকিদার ওপর মারাত্মক আঘাতস্বরূপ। পবিত্র কুরআন কোনো মানুষের রচিত সাময়িক আইনপত্র নয়; এটি বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর নাজিলকৃত অনাদি ও চূড়ান্ত সংবিধান। মানুষের রচিত সংবিধান পরিবর্তনশীল ও সংশোধনযোগ্য হলেও আল্লাহর কালাম অপরিবর্তনীয় ও চিরন্তন সত্য।”

তারা আরও বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির অবস্থান থেকে পবিত্র কুরআনের মর্যাদা ও বিধান নিয়ে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা আইনমন্ত্রীকে অবিলম্বে এ বিষয়ে জাতির সামনে নিজ অবস্থান স্পষ্ট করে বক্তব্য প্রত্যাহার এবং তওবা করার আহ্বান জানাচ্ছি। ঈমান, ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত হানে এমন যেকোনো আচরণের বিরুদ্ধে দেশের তাওহিদী জনতা সর্বদা সোচ্চার থাকবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com