1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ বালিয়াকান্দিতে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান রাজশাহী মহানগরীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ কমিশনার মহোদয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে- শহীদউদ্দিন চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই প্রদান ও সংবিধান বিষয়ে আইনমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল হেফাজতে ইসলাম বাংলাদেশ চকবাজার থানা পুলিশের অভিযানে ১,০৫০ পিস ইয়াবাসহ ০১(এক)জন মাদককারবারী গ্রেফতার ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা

রাজশাহী মহানগরীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ কমিশনার মহোদয়

  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে অদ্য শনিবার সকাল ১১টায় শাহমখদুম কলেজে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার; শাহ মখদুম কলেজের অধ্যক্ষ জনাব এস.এম. রেজাউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জনাব মোঃ জাহাঙ্গীর কবির এবং সর্প বিশেষজ্ঞ ও গবেষক জনাব বোরহান বিশ্বাস রোমন। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, সিনেমা, নাটক, গল্প ও উপন্যাসের প্রভাবে সাপে কাটা নিয়ে সমাজে নানা ধরনের কুসংস্কার ও ভুল ধারণা ছড়িয়ে পড়েছে। ফলে অনেকেই সর্পদংশনের পর চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ওঝা বা বেদেদের কাছে গিয়ে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, সর্পদংশনের পর কোথায় এবং কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সে বিষয়ে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। অতিরিক্ত আতঙ্ক ও ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এ কারণে সাপে কাটা নিয়ে প্রচলিত কুসংস্কার ও বিভ্রান্তি দূর করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং অর্জিত সঠিক তথ্য ও জ্ঞান সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণ পর্বে প্রশিক্ষকরা সাপ উদ্ধার, নিরাপদে হ্যান্ডলিং এবং প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় সাপ উদ্ধারের ক্ষেত্রে উদ্ধারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম যথাযথভাবে ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com