1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে ২বছর আগে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতার অভিযোগে মামলা সিআইডি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষন দিবেন মহামান্য রাষ্ট্রপতির সাথে মহাপরিচালক কোস্ট গার্ড এর সৌজন্য সাক্ষাৎ জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ বালিয়াকান্দিতে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে বালি ফেলে ভরাট হচ্ছে খাল বিল পুকুর, জলাশয় ভরাটে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান

সিআইডি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অদ্য ২০/০৯/২০২৬ খ্রি. তারিখে সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও ফেডারেল আইন-প্রয়োগকারী সংস্থা এফবিআই (FBI) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এফবিআই এর প্রতিনিধিদলে ছিলেন Riley Palmertree, Assistant Law Enforcement Attaché এবং Md. Aminul Islam, Police Liaison Specialist, FBI/LEGAT, U.S. Embassy Dhaka। বৈঠকে সাইবার অপরাধ, ব্যাংক জালিয়াতি, মানব পাচার, আন্তঃদেশীয় অপরাধসহ অন্যান্য গুরুতর অপরাধ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এতে তথ্য আদান-প্রদান, যৌথ তদন্ত এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষভাবেগুরুত্ব পায়।
পাশাপাশি সীমান্ত পেরিয়ে সংঘটিত অপরাধের ধরন ও অপরাধের ক্রমশ পরিবর্তিত পরিধি কার্যকরভাবে মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ব্যাপারে আলোচনা হয়।

উভয়পক্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক অভিজ্ঞতা ও যোগাযোগ বিনিময় এবং আন্তঃদেশীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে আইন প্রয়োগের সক্ষমতা আরও শক্তিশালী এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com