বিশেষ সংবাদ :
(নিজস্ব প্রতিনিধী এম এ হান্নান)
আজ পরিবেশ মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এম পি বাগেরহাট ৩ যশোর বন বিভাগ কতৃক চার্শা উপজেলায় বিভিন্ন কর্মসুচি পালন করেন। বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে যশোর সামাজিক বন বিভাগ কর্তৃক বাস্তবায়িত প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত উপকূলীয় দুর্যোগ প্রশমন (NBS-SW) প্রকল্পের আওতায় যশোর জেলার শার্শা উপজেলার ঐতিহাসিক উলাসী (জিয়া খাল) খালের পাড়ে তিন সিডলিং কিলোমিটার স্ট্রীপ বাগান পরিদর্শন করি। এসময় সিএফ খুলনা বিভাগ, ডিএফও যশোর, এসিএফ সহ বনবিভাগের কর্মকর্তাগণ, স্থানীয় সুবিধাভোগী জনগোষ্ঠী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বাগানে নিম, অর্জুন, জারুল, চিকরাশি, কদম, ঝাউ, আমড়া, খয়ের, শিশু, উড়িআম, তেতুল, জলপাই, হরিতকী, কদবেল, পিটালী, আমলকি, কৃষ্ণচূড়া, সোনালু, শিলকড়ই ইত্যাদি প্রজাতির চারা রোপণ করা হয়েছে।