বিশেষ প্রতিবেদন :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে তরল জ্বালানিভিত্তিক (HFO ও HSD) বিদ্যুৎকেন্দ্রসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা, জ্বালানি মজুদের অবস্থা, বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং কার্যক্রম আরও দক্ষ ও সমন্বিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।
দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরও জনবান্ধব, নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার জন্য সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো: রেজাউল করিম ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (তারিখ: ২১/৯/২০২৬)