1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি: মাহ্দী আমিন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, চক্রের নারী সদস্য গ্রেফতার উচ্ছেদ আর দখলের খেলায় বড় বাধা বিশাল অঙ্কের টাকার বাণিজ্য , ঢাকা-সিলেট মহাড়কের গাউছিয়ায় ফুটপাত ফের হকারদের দখলে ॥ দুর্ভোগে যাত্রী ও পথচারী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সিএমপিতে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় স্কুল ছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার ও মোবাইল ফোন উদ্ধার

ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে

  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে। ১৯৫২ সালে তৎকালিন পাকিস্তান সরকার যাতাযাতের সুবিধার্থে এই ছোট যমুনা নদীর উপর ব্রীজটি নির্মাণ করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক-বাহিনীর মাইন বিস্ফোরনে লোহার ব্রীজটি পূর্ব দিকের একটি পার্ট ধ্বংস হয়ে যায়। স্বাধীনতার পর দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ পূর্ব দিকের পার্টটি গাডার পিলারের উপর ব্রীজটি নির্মাণ করেন। পাকিস্তান সরকারের সময় ফুলবাড়ী থেকে দিনাজপুর জেলায় যাতায়াতের জন্য ব্রীজটি নির্মাণ করার পর দিনাজপুর থেকে ফুলবাড়ী স্টেশন পর্যন্ত যানবাহন চলাচলের জন্য কংক্রির্ট ঢালাই রাস্তা নির্মাণ করেন। শুরু হয় যাতায়াত ব্যবস্থা । কিন্তু গত ২০ বছর পূর্বে লোহার ব্রীজটির পাশে একটি ১৫০ ফিটের কংক্রির্ট গাডার ব্রীজ নির্মাণ করা হয়। বর্তমান দূর পাল্লার যানবাহন এই ব্রীজটি দিয়ে চলাচল করছে। আর লোহার ব্রীজটি দিয়ে রিক্সা ভ্যানসহ অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বর্তমান লোকসংখ্যা ও যানবাহন বেড়ে যাওয়ায় ব্রীজটির গুরুত্ব বেড়েছে। ভারী যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন ও সাধারণ জনগণ চলাচল করছে। ব্রীজটির সুবিধা হচ্ছে ব্রীজটির দুই ধারে চলাচলের রাস্তা রয়েছে। গত ২৫ বছর ধরে এই লোহার ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে ব্রীজের দুই পাশে অর্থ্যাৎ পূর্ব ও পশ্চিম পাশে রাস্তাগুলিও চলাচলের যোগ্য নয়। প্রতিনিয়ত মানুষ চলাচল করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ ব্রীজটি সংস্কার করলে এলাকার মানুষের যাতায়াতের একদিকে যেমন সুবিধা হবে অন্যদিকে শহরের যানজট কমবে। ফুলবাড়ীতে ছোট যমুনা নদীর উপর বিকল্প কোনো ব্রীজ নেই যাতায়াতের । কোনো দূঘর্টনা ঘটলে দূর পাল্লার যানবাহনগুলি কয়লাখনি হয়ে দিনাজপুর যেতে হয়। ব্রীজটি সংস্কারের খুবই প্রয়োজন। এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ফুলবাড়ী সড়ক দিনাজপুর মোঃ আমানউল্লাহ আমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন এই এলাকার সচেতন মহল।

তারিখ: ১০.১০.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com