1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার

রাফায় স্থল অভিযান শুরু করছে ইসরায়েল

  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৮৬ বার ভিউ

বিশেষ সংবাদ:

গাজার দক্ষিণাঞ্চলের জনবহুল শহর রাফায় হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযান শুরুর আগে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়।

ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।

এর আগে শরণার্থীদের বিরাট একটি অংশ রাফা থেকে সরে না যাওয়া পর্যন্ত অভিযান শুরু না করতে ইসরায়েলকে অনুরোধ জানিয়েছিল মিসর ও যুক্তরাষ্ট্র। এ সীমান্ত এলাকা নিয়ে তেল আবিব ও কায়রোর মধ্যে চুক্তি রয়েছে।

রাফায় অভিযান পরিচালনার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশকে অবহিত করেছে তেল আবিব। এছাড়া ইসরায়েলের আরেকটি গণমাধ্যম ইয়েদিওথ আহরনোথের খবরে বলা হয়েছে, গাজার দক্ষিণের ওই অঞ্চলে অভিযান পরিচালনার অনুমতি পেয়েছে আইডিএফ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে দুই সপ্তাহের মধ্যে রাফা অঞ্চলে এ অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছিলেন নেতানিয়াহু। এ হামলা শুরুর আগে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে আইডিএফকে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল হামলা শুরুর আগে সাধারণ গাজাবাসীদের উপত্যকাটির দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর অন্তত ১০ লাখ মানুষ সেখানে আশ্রয় নেন। ইসরায়েলের নতুন এই হামলার পরিকল্পনার ফলে ওই অঞ্চলের শরণার্থীদের ভোগান্তির মাত্রা আরো তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত চার মাসে আইডিএফের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯৪৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬৭ হাজার ৪৫৯ জন। অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০০ ইসরায়েলি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com