1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
​মোংলায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ​ বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর স্বপ্ন, রূপগঞ্জের পূর্বাচলে ভাই ভাই রেস্টুরেন্টে আগুন, ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই কল্যাণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি — ডা. বিটু ​মোংলায় ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ, সার সংকটের গুঞ্জন সত্য নয়: কৃষি কর্মকর্তা পিযুষ কুমার অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি আগুন সন্ত্রাসীরা আবার তান্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ফোকলা করে জাতিকে নিঃস্ব করে পালিয়ে গেছে– সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৯-১১-২০২৬ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়

চবির কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যােগে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কর্মদক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম-২০২৬’-এর উদ্বোধন রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুর ২ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান প্রফেসর ড. জহুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সময়ের সঙ্গে কর্মক্ষেত্রের ধরন ও চাহিদা পরিবর্তিত হচ্ছে। তাই কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রযুক্তি ও আধুনিক কর্মপদ্ধতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। প্রশিক্ষণ মানুষের নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে এবং কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সহায়তা করে।

তিনি বলেন, বর্তমান সময়ে কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, উপস্থাপনা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারসংক্রান্ত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। বিশেষ করে কম্পিউটার পরিচালনা, বাংলা ও ইংরেজি টাইপিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে।

প্রশিক্ষণে বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের পেশাগত জ্ঞান, প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দক্ষতা এবং কর্মক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com