1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক ও মাহ্দী আমিনের বৈঠক বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ​নাগরপুরে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ ​ ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছে।

  • আপডেটের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়েছে। আর সিজিএস পদে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান স্বাভাবিক অবসরে যাচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল (এমজিও) পদে বদলি করা হয়েছে। আর লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

এ ছাড়া স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের (এসআইঅ্যান্ডটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে লজিস্টিক এরিয়া কমান্ডার পদে বদলি করা হয়েছে। আর কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার করা হয়েছে।

এর বাইরে বিআইআরসির (বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার) কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে পদোন্নতি দিয়ে বিআইআরসিতে বদলি করা হয়েছে। আর ডিএমও (ডিরেক্টর মিলিটারি অপারেশন্স) ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com