1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, কুমিল্লার অংশগ্রহণ মাওলানা রুহুল আমিন বলেন বাংলাদেশের ইতিহাসে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর গুরুত্ব অপরিসীম বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে বিএনসিসি ক্যাডেট এবং স্কাউটস দের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন

বন্দরনগর পালেতাওয়ার নিয়ন্ত্রণ নিয়েছেন আরাকান আর্মি (এএ)

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশ ও ভারত সীমান্তের রাখাইন অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী।

মিয়ানমারে বিভিন্ন দিক থেকে জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠী গণতন্ত্রপন্থী সরকারের সমর্থনে জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের কাছে অনেক শহর ও সামরিক স্থাপনা খুইয়েছে জান্তা।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তার জন্য বিদ্রোহীদের কাছে নিয়ন্ত্রণ হারানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

দেশটির বিভিন্ন প্রান্তে জান্তার সঙ্গে লড়াই করছে বিদ্রোহী বাহিনী। ইতিমধ্যে বিদ্রোহীদের কাছে বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। এর মধ্যে সর্বশেষ রাখাইনের একটি শহরে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটল।

আরাকান আর্মির (এএ) একজন মুখপাত্র গত রোববার বলেন, তাঁরা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দরনগর পালেতাওয়ার নিয়ন্ত্রণ নিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে এ নগর গুরুত্বপূর্ণ।

আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সীমান্তে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থাকলেও আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা চালিয়ে যাব।’ আরাকান আর্মির মুখপাত্র খিন থু খার এক বিবৃতিতে বলা হয়, পালেতাওয়ার প্রশাসন ও আইনশৃঙ্খলার দায়িত্ব তুলে নেবে তারা।

পালেতাওয়ার নিয়ন্ত্রণ হারানো নিয়ে কোনো মন্তব্য করেনি জান্তা।

এদিকে এমন এক সময়ে পালেতাওয়ার নিয়ন্ত্রণ হারানোর খবর এসেছে, যখন চীন সীমান্তের কাছে শান প্রদেশের লুক্কাই শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। সেখানে আরেক বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে।

গত সপ্তাহে চীনা সীমান্ত এলাকায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় জান্তা। এর মধ্যস্থতা করে চীন। চীনা কর্মকর্তাদের মধ্যস্থতায় চীনের কুনমিং শহরে দুই পক্ষের বৈঠক হয়। এদিকে রোববার বিদ্রোহী গোষ্ঠী অভিযোগ করে, জান্তা সেনারা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে শান প্রদেশের বিভিন্ন জায়গায় হামলা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com