1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ ওভারের আগেই ভারতের স্কোরবোর্ডে রান ৫০। লক্ষ্য তো মামুলিই। সেটা অনায়াসে করে ফেলল ভারত।গোয়ালিওরের যে উইকেটে বাংলাদেশ খানিক আগে রানের জন্য সংগ্রাম করছিল সেখানেই ভারতীয় ব্যাটাররা খুনে মেজাজে রান তুলে ম্যাচ জিতে নিল ৭ উইকেটে।ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ রান তুলে আউট হওয়ার আগে তিনটি ছক্কা ও দুটি বাউন্ডারি হাঁকান। সূর্যকুমারের গড়ে দেওয়া মারকাটারি ইনিংসের ওপর দাড়িয়ে ওপেনার স্যাঞ্জু স্যামসন ভারতের জয়ের পথ আরো সহজ করে দেন। আর হার্দিক পান্ডিয়া ১৬ বলে অপরাজিত ৩৯ রান করেন।টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল প্রথম ওভারেই লিটন দাসকে হারায়। আরশদীপের বলে স্টিয়ার শটে বাউন্ডারি মারার পরের বলেই লিটন দাসের ব্যাটের কানায় লেগে আকাশে উঠে। রিঙ্কু সিং সহজ ক্যাচ ধরেন। ২ বলে ৪ রান করে লিটন ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেন।শান্ত লম্বা সময় ধরে ব্যাটিং করলেও সেটা কখনোই টি-টোয়েন্টি মেজাজের কিছু ছিল না। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন, মিডলঅর্ডারে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক-প্রত্যেকেই দৃষ্টিকটু ভঙ্গিতে আউট হন।শেষের দিকে মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ায় বাংলাদেশের স্কোর একশ’র ওপর যায়। কিন্তু ১২৭ রানের এই সামান্য সঞ্চয় নিয়ে ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানানো যায় না। এবং শেষ পর্যন্ত সেটাই ঘটল।সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১২৭/১০, ১৯.৫ ওভার (ইমন ৮, লিটন ৪, শান্ত ২৭, হৃদয় ১২, মাহমুদউল্লাহ ১, জাকের ৮, মিরাজ ৩৫*, রিশাদ ১১, তাসকিন ১২, শরিফুল ০, মুস্তাফিজ ১; আরশদীপ ৩/১৪, হার্দিক ১/২৬ বরুণ ১/৩১, মায়াঙ্ক ১/২১, সুন্দর ১/১২)।
ভারত: ১৩২/৩ ১১.৫ ওভার (স্যামসন ২৯, সূর্যকুমার ২৯, পান্ডিয়া ৩৯*)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com