1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

৪০ বছর ধরে মানবসেবা, পুরস্কার পেলেন ব্রাজিলের মিলেসি

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

৪০ বছর ধরে শরণার্থী এবং স্বভূমে বাস্তুচ্যুতদের জন্য কাজ করায় জাতিসংঘের ন্যানসেন রিফিউজি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে সিস্টার রোসিটা মিলেসিকে
ব্রাজিলের সিস্টার রোসিটা মিলেসিকে দেওয়া হয়েছে ২০২৪ সালের ন্যানসেন শরণার্থী পুরস্কার। ৪০ বছর ধরে শরণার্থী এবং স্বভূমে বাস্তুচ্যুতদের জন্য কাজ করায় জাতিসংঘের এ পুরস্কার দেওয়া হলো তাকে।

গত বুধবার মিলেসিকে এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার গ্রহণের পর মিলেসি বলেন, তিনি শরণার্থীদের স্বাগত জানিয়ে ও তাদের সাহায্য করে নিজে অনুপ্রাণিত হন।

মিলেসির জন্ম দক্ষিণ ব্রাজিলের কৃষক পরিবারে। তার পরিবার ইতালিয়ান বংশোদ্ভূত। মাত্র ১৯ বছর বয়সে তিনি সন্ন্যাসিনী (নান) হন। ৪০ বছর ধরে তিনি আইনজীবী ও সমাজকর্মী হিসেবে শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের অধিকারের জন্য নিরলসভাবে কাজ করছেন।

বর্তমানে মিলেসি অভিবাসন ও মানবাধিকার ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

ন্যানসেন রিফিউজি অ্যাওয়ার্ড শরণার্থী, বাস্তুচ্যুত বা রাষ্ট্রহীন মানুষের জন্য অসামান্য অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক এই পুরস্কার প্রথম দেওয়া হয় ১৯৫৪ সালে।

নরওয়ের মানবতাবাদী, বিজ্ঞানী এবং কূটনীতিক ফ্রিটজফ নানসেনের নামে দেওয়া এই পুরস্কার গত ৯০ বছরে যারা পেয়েছেন তাদের মধ্যে সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও মানবাধিকার কর্মী এলিয়েনর রুজভেল্ট এবং জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com