1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক নীতিনির্ধারণী অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বে এমপি সাঈদ আল নোমানের সংসদীয় ও কূটনৈতিক সফর রাজশাহী মহানগরীর সকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও থানার জুনিয়র সেরেস্তার কনস্টেবলদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে ঘরে ঘরে মাদক ব্যবসায়ি ঃ অসহায় সাধারণ মানুষঃচলে প্রশাসণের লোক দেখানো অভিযান রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়িয়ে আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার- খাদ্যমন্ত্রী আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, কুমিল্লার অংশগ্রহণ

পাকিস্তান ও ইরান উত্তেজনা নিরসনে রাজি সমজোতার আভাস

  • আপডেটের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর অবশেষে উত্তেজনা নিরসনে রাজি হয়েছে পাকিস্তান ও ইরান। ইসলামাবাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার পাক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহইন ফোনে কথা বলেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস দমন এবং পারস্পরিক উদ্বেগের অন্যান্য দিকগুলোতে সহযোগিতা এবং ঘনিষ্ঠ সমন্বয় জোরদার করতেও সম্মত হয়েছেন। একইসঙ্গে তারা উত্তেজনা নিরসনে রাজি হয়েছে।

এ ছাড়া দুই দেশের আবার কূটনীতিকদের ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

গত মঙ্গলবার রাতে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠীর আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

পরবর্তী সময়ে দুইদিন পর গত বৃহস্পতিবার ইরানে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। তবে শেষমেশ দেশ দুইটি উত্তেজনা নিরসনের কথা জানালো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com