1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

নাটোরে অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ নেতা-কর্মীরা

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বার ভিউ

বিশেষ সংবাদ :
নাটোরে যানবাহন থেকে শ্রমিকলীগ নেতাদের চাঁদাবাজির অভিযোগ এনে এর প্রতিবাদে প্রকাশ্যে অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ নেতা-কর্মীরা।

শুক্রবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনির নেতৃত্বে মিছিলটি বের হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যান।

মিছিল থেকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দেয়ার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অন্তত অর্ধশত বিক্ষোভকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে মহড়া দিচ্ছেন। এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন বিক্ষোভকারীরা।

মিছিলে নেতৃত্ব দেয়ার কথা স্বীকার করে পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনি বলেন, ‘সিএনজি মালিক সমিতির বর্তমান সভাপতি সেলিম রেজা ও সেক্রেটারি রঞ্জু আহমেদ। এই দুজন বছরের পর বছর সিংড়ার সিএনজি চালকদের চুষে খাচ্ছেন। একটি সমিতি তৈরি করে নিয়মিত চাঁদাবাজি করেন তারা। প্রতিদিন তারা একেকটি সিএনজি থেকে প্রতিদিন ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন।’

তিনি বলেন, ‘সকল সিএনজিচালক ক্ষুব্ধ হয়ে এই মিছিলের আয়োজন করেন। আমিও সেখানে ছিলাম।’

মিছিলে সকলের হাতে অস্ত্র থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সমর্থকরা মনে করেছিল, আমার ওপর আক্রমণ হয়েছে। তাই তারা এগুলো দিয়ে এসেছিল।’

নাটোরে যুবলীগের অস্ত্রের মহড়া
এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও সিংড়া সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ বলেন, ‘আমাদের সমিতি সরকার অনুমোদিত। এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন বিক্ষোভকারীরা বিনা কারণে চালকদের উস্কানি দিচ্ছেন। প্রকাশ্যে অস্ত্রসহ মিছিল নিয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করেছেন তারা; আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এখন আমি প্রাণ শঙ্কায় পালিয়ে বেড়াচ্ছি।’

তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে আমরা নৌকার ভোট করেছি। তবে আমাদের প্রতিবেশী স্বতন্ত্র প্রার্থী থাকায় আমাদের আত্মীয়-স্বজন অনেকেই স্বতন্ত্রের পক্ষে ভোট করেন। সেই রাগে তারা এমন কর্মকাণ্ড করছে বলে।’

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, ‘সিএনজি স্ট্যান্ডে টাকা তোলা নিয়ে এ ঘটনা ঘটে।’

মিছিলে অস্ত্রের মহড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘লাঠিসোটা নিয়ে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পৌর মেয়র দুই পক্ষকে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন।’

এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com