1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সাথে উম্মুক্ত সেশনে সিএমপি কমিশনার বাংলাদেশ নৌবাহিনীর ব্যব্স্থাপনায় ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০তলা হলের ছাদ ধসে পড়েছে

  • আপডেটের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪৬১ বার ভিউ

বিশেষ সংবাদ:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০তলা শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের একটি অংশের ছাদ ধসের ঘটনায় তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় এক সংবাদ সম্মেলনে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এসব তথ্য জানান।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান সরকারকে আহ্বায়ক করে রাজশাহী গণপূর্ত বিভাগের

প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইমরুল হাসানসহ মোট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দমকল বাহিনী, প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী উদ্ধার কাজ শেষ হয়েছে এবং আর কোনো শ্রমিক নিখোঁজ নেই।

আহত শ্রমিকদের খোরপোষসহ চিকিৎসার যাবতীয় ব্যয়ভার ঠিকাদারি প্রতিষ্ঠান বহন করবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাসহ কোন কিশোর শ্রমিককে ভবন নির্মাণের কাজে ব্যবহার না করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

এছাড়াও ঘটনা নিয়ে আজ ৩১ জানুয়ারি ২০২৪ বিকেল ৫ টার মধ্যে প্রধান প্রকৌশলী, সাইড ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে উপ-উপাচার্য (প্রশাসন) এর নিকট রিপোর্ট প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের নেতৃত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। যা রাত ৮টা পর্যন্ত অব্যাহত ছিলো। এই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো: সুলতান-উল- ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো হুমায়ুন কবীর, রেজিস্টার প্রফেসর মোঃ আব্দুস সালাম, ছাত্র উপদেষ্টা প্রফেসর জাহাঙ্গীর আলম সাউথ, প্রক্টর প্রফেসর আসাবুল হক, জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে, পরিবহন প্রশাসক অধ্যাপক মোকছেদুল হক, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রকৌশলীবৃন্দ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের অডিটোরিয়ামের ছাদের সাটারিং ধসে পড়ে। এতে ৯ জন শ্রমিক আহত হয় । তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অন্য ২ জন আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com