1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার

পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলা

  • আপডেটের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার ভিউ

ডেস্ক রির্পোট:
নির্বাচনের মাত্র ৫ দিন আগে পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা বলেছেন, কিছু সন্ত্রাসী অফিসের পার্কিং এলাকায় বিস্ফোরক দ্রব্য সম্বলিত একটি প্লাস্টিকের ব্যাগ রেখেছিল। পরে গাড়ি পরিষ্কারের দায়িত্বে থাকা একজন কর্মী এটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের জানান।

পুলিশ বলছে, বোমাটির ওজন প্রায় ৪০০ গ্রাম এবং এটি একটি টাইম ডিভাইসের সাথে সংযুক্ত ছিল।

খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর পুরো এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। জনসাধারণকে অন্য পথে চলাচলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন ঘিরে এরইমধ্যে উত্তাপ শুরু হয়েছে দেশটিতে। বিভিন্ন শহরে সহিংসতার ঘটনাও ঘটছে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

সহিংসতার মধ্যেই ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজনে অটল পাকিস্তানের তত্ত¡াবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) ডাকা উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর পরিকল্পনা মতো তারিখেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ। তিনি বলেন, ‘ইসিপি ও তত্ত্বাবধায়ক সরকার আগামী বৃহস্পতিবারই (৮ ফেব্রুয়ারি নির্বাচন করবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com