1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত হলো বাংলাদেশের দুই ম্যাচের সূচি

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে। পাকিস্তানের মাটিতে আইসিসি ইভেন্টে ভারতের যেতে না চাওয়া নিয়ে শুরু হয়েছিল জটিলতা। ব্যাপক দড়ি টানাটানির পর অবশেষে ভারতের প্রস্তাবনা মেনে কয়েক দফার সমাঝোতা শেষে হাইব্রিড মডেলে হচ্ছে এই আইসিসি গ্লোবাল ইভেন্ট।

যেখানে সবশেষ অফিসিয়াল তথ্য অনুযায়ী, ভারত তাদের সবকটা ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। যদিও সেটা কোন ভেন্যুতে তা নিশ্চিত করা যায়নি। রোববার পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানেই বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাকের সঙ্গে। সেখান থেকেই জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের।

আগেই জানা গিয়েছিল, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের গ্রুপে থাকার সুবাদে বাংলাদেশও এই আসরে নিজেদের দুই ম্যাচের সময় জেনে নিতে পেরেছে এরইমাঝে। টিম টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। আসর শুরুর পরের দিনই সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা ২৭ তারিখ। রাওয়ালপিন্ডিতে হবে সেই ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’তে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ডকে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৪ তারিখে হতে পারে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। সেই ম্যাচের কথা নিশ্চিত না হলেও ২০ এবং ২৭ তারিখের ম্যাচ অনেকটাই নিশ্চিত।

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান

প্রস্তাবিত সূচি অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি করে ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। এ ছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে। ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথম সেমিফাইনাল হবে নিরেপেক্ষ ভেন্যুতে। প্রথম সেমি হবে ৪ই মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৫ই মার্চ।

এছাড়া ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী ৯ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com