1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কয়েকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগের অনুমতি পায়নি আরামকো

  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি- আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেছিল। কিন্তু সেসব চেষ্টায় তাদের স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ-দুহাইলান। বাংলাদেশের কিছু মানুষ ব‍্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার (৫ জানুয়ারি) দুপুরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব‍্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ‍ বাড়াবে সৌদি আরব। এ দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল গত সরকার। বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার না। সরকার পরিবেশ তৈরি করবে, প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নেই, এমন সত্য স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এত দিন বিনিয়োগবান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো, ততটা ছিল না। কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com