1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ বার ভিউ

বিশেষ সংবাদ:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। উত্তেজনাপূর্ণ খেলা, টাইব্রেকার, টসসহ বিবিধ নাটকীয়তা শেষে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের এগারোজনই শট করে গোল করেন।

টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়াই নিয়ম ফুটবলে। সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টের বাইলজে তাই আছে। কিন্তু শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া দিলান হঠাৎ টাইব্রেকার বন্ধ করে ম্যাচের রেফারিকে ডেকে টস করতে বলেন। রেফারিও দুই দলের অধিনায়ককে টস করতে ডাকেন। টসে জিতে ভারত মেতে ওঠে শিরোপা জয়ের উল্লাসে।

ম্যাচ কমিশনারের এই সিদ্ধান্ত বাংলাদেশ মানেনি। তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ দল। আর এতে ম্যাচে তৈরি হয় দীর্ঘ অচলাবস্থা। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

কমলাপুর স্টেডিয়ামে এর আগে সাফ বয়সভিত্তিক ফুটবলে তিনটি ফাইনাল খেলে সবকটিই জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিভাগে ২০২১ সালে ভারতকে হারিয়েই শিরোপা জেতে ঘরের মেয়েরা। এই মাঠে অনূর্ধব-১৫ বিভাগে জেতে ২০১৭ সালে, নেপালকে ১-০ গোলে হারিয়ে। গত বছর অনূর্ধ্ব-২০ বিভাগে ফাইনালে জেতে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে। আজ অনেক নাটকীয়তার পর সেই জয়ের রেকর্ড ধরে রেখেছে বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com