1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২ দেশের নাগরিকদের নিষিদ্ধ করলেন ট্রাম্প

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৬৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৪ জুন) তিনি একটি নির্বাহী আদেশে সই করেন, যার মাধ্যমে ১২টি দেশের নাগরিকদের ওপর সরাসরি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর এএফপির।

হোয়াইট হাউস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী সোমবার (৯ জুন) থেকে কার্যকর হবে। ট্রাম্পের নতুন এই পদক্ষেপ তার প্রথম মেয়াদের সময়কালের বিতর্কিত অভিবাসন নীতিরই এক পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশের নাগরিকরা রয়েছেন, তারা হলো—আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

তবে এখানেই শেষ নয়। ট্রাম্প আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞাও দিয়েছেন। এই দেশগুলো হলো—বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, কলোরাডোর বোল্ডারে ইহুদিদের একটি র‍্যালিতে পেট্রলবোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, হামলাকারী হিসেবে আটক হওয়া ব্যক্তি মিসরের নাগরিক হলেও মিসরকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়নি।

এ ছাড়া হার্ভার্ডসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। তাঁর দাবি, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন এবং ভিসা নীতিতে কঠোরতা আনা জরুরি হয়ে পড়েছে।

নতুন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি এটি আগামী নির্বাচনে ট্রাম্পের অবস্থান এবং রাজনৈতিক বার্তা সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com