1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী সুন্দরবনের গোলপাতার রস থেকে তৈরি হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা পর্যটন শিল্পের সম্ভাবনা ও বিকাশ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, ফাহাদ ইন্টারন্যাশনালের মালিক সোহাগ মুন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, অফিসে তালা; ভুক্তভোগীদের দাবি—টাকা নেয়ার পর গা-ঢাকা সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান রূপগঞ্জে ২বছর আগে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও সহিংসতার অভিযোগে মামলা সিআইডি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দুবাইয়ে মেয়ের বিলাসবহুল ফ্ল্যাট, যে ব্যাখ্যা দিলেন গভর্নর

  • আপডেটের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৭৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দুবাইয়ে তার মেয়ে মেহরিন সারা মনসুরকে ৪৫ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন-এমন একটি অভিযোগ সামনে এসেছে। ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ আনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওই পোস্টে অভিযোগের সত্যতা প্রমাণে একটি দলিলের ছবিও প্রকাশ করেন তিনি, যেখানে ফ্ল্যাটের মালিক হিসেবে মেহরিন সারা মনসুরের পাশাপাশি গভর্নর আহসান এইচ মনসুরের নামও আছে।
এরইমধ্যে দুবাইয়ে গভর্নরের মেয়ের এ বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়টি ফেসবুকে ভাইরাল। চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
অভিযোগের সঙ্গে ফ্ল্যাটের যে দলিলের ছবি পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়, এর সঠিকতা নিয়ে কোনো প্রশ্ন না তুললেও এর সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন গভর্নর। মেহরিন সারা মনসুরকে ৪৫ কোটি টাকার ওই সম্পত্তি তিনি কিনে দেননি বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টের সাথে সংযুক্ত সম্পত্তির দলিলে তার নামটা শুধু সারা মনসুরের বাবা হিসেবে দেখানো হয়েছে।

তিনি বলেন, আমার নাম সম্পত্তির দলিলপত্রে তার (সারা মনসুর) বাবা হিসেবে দেখানো হয়েছে। এটা খুবই দুঃখজনক যে সজীব ওয়াজেদ জয় এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন।

আহসান এইচ মনসুর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে। তার বয়স প্রায় ৪০ বছর। সে নিজেই এমন একটি বাড়ি কিনতে পারে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।

এর আগে, গত সোমবার (৯ জুন) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়।

ওই পোস্টে বলা হয়, জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন! তথ্যমতে, দুবাইতে বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩ দশমিক ৫ মিলিয়ন দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি টাকা) খোঁজ পাওয়া গেছে।

আহসান এইচ মনসুর অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করা হয় পোস্টটিতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com