1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে রিসার্চ ওয়ার্কশপ অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা ৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি রূপগঞ্জে ৪ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রূপগঞ্জে মসজিদ-মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে ১ কোটি টাকার অনুদান সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বালিয়াকান্দির অলংকারপুরে স্ত্রীর সঙ্গে অভিমানের পর যুবকের মৃ*ত্যু

সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি

  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বায়েজীদ ইসলাম জয় সিংড়া (নাটোর) প্রতিনিধি)

নাটোরের সিংড়ায় মো. হাবিবুর রহমান নামে এক কৃষককে কয়েকজন ব্যক্তি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর কলম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বলিয়াবাড়ী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আহত হাবিবুর রহমান কলম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সাত্তার আলীর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। পথে বলিয়াবাড়ী ব্রিজের সামনে শফিকুল মেম্বারের বাড়ির কাছাকাছি পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

হাবিবুর রহমানের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে হাসুয়া, চাপাতি ও পাইপ ছিল। তিনি হামলাকারীদের মধ্যে সালাম, নয়ন ও মিঠু নামে কয়েকজনকে শনাক্ত করেছেন বলেও জানান।

হাবিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, হামলার সময় তিনি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তবে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফের মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হামলার অভিযোগ তুলে পরিবারের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে সিংড়া থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com