1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি ঘোড়াঘাট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির অবৈধ দৌরাত্বা রোধে গণস্বাক্ষরকারী কৃষক পরিবারদের মানববন্ধন রামপালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন জলবায়ু বিপর্যয় রোধে উপকুল জুড়ে সবুজ বৃক্ষায়ন গড়ে তুলতে হবে উন্নয়নের যাতাকলে পিষ্ট জনজীবন, বিপন্ন শিল্প-বাণিজ্য এশিয়ান হাইওয়েতে কচ্ছপ গতি ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ‎ ‎ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

চবি ক্লাব (ক্যাম্পাস)-এর উদ্যোগে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে সংবর্ধনা প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬ এর উদ্যােগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় ক্লাব (ক্যাম্পাস) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আমরা ইন্টারন্যাশনাল র‌্যাংকিং সেল ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল গঠন করেছি। পাশাপাশি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা ও আন্তর্জাতিক গবেষণার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য একটাই—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই কাজ কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। মাননীয় উপাচার্য এই আয়োজনের জন্য ক্লাবের কার্যনির্বাহী পরিষদকে ধন্যবাদ জানান এবং তিনি অতীতের ন্যায় সামনের দিনে ক্লাবের সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি গ্লোবাল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা প্রয়োজন। গত কয়েক মাসে আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার জন্য অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কাজ এগিয়ে চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, ক্লাবের পরিধি আগের চেয়ে অনেক বেড়েছে। টিভি রুম, ক্যারাম, পত্রিকা পড়ার ব্যবস্থা, টেবিল টেনিস, জিমসহ বিনোদনের নানা সুযোগ তৈরি হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। তবে ক্লাবকে আরও সুন্দর ও আকর্ষণীয় করতে কিছু বিষয়ে আমাদের নজর দেওয়া প্রয়োজন।

চবি ক্লাব (ক্যাম্পাস) এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়র্দী ও ক্লাবের সদস্য রশীদুল হায়দার জাবেদ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন চবি সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী পর্ষদ ও সদস্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com