বিশেষ সংবাদ :
(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রুবানা তানজিম। আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন , সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা রেখেছেন। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। আগামীতে দেশকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসতে হবে। তবেই দেশ পূর্ণগঠন করা সম্ভব।
তারিখ: ১৪.০৯.২০২৬