1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি ঘোড়াঘাট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মধ্যপাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির অবৈধ দৌরাত্বা রোধে গণস্বাক্ষরকারী কৃষক পরিবারদের মানববন্ধন রামপালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন জলবায়ু বিপর্যয় রোধে উপকুল জুড়ে সবুজ বৃক্ষায়ন গড়ে তুলতে হবে উন্নয়নের যাতাকলে পিষ্ট জনজীবন, বিপন্ন শিল্প-বাণিজ্য এশিয়ান হাইওয়েতে কচ্ছপ গতি ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ‎ ‎ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

রামপালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

​(বাগেরহাট প্রতিনিধি: এম এ হান্নান)

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সাথে হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
​সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত বিএনপি নেতার স্ত্রী জাহানারা বেগম।
​লিখিত বক্তব্যে তিনি জানান, রোববার সকালে রামপাল উপজেলা কার্যালয়ে ভাইয়ের ক্যান্সার চিকিৎসার ফরম জমা দিতে যান সোহেল খান। কাজ শেষে বেলা ১টার দিকে বাড়ি ফেরার পথে গিলাতলা বাজারে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী পলাশ ফকির, জুবায়ের মল্লিক, রনি মীর, ইমরান ও রাজুসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সোহেল খানকে টেনে-হিঁচড়ে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং গলায় ছুরি ধরে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে।
​জাহানারা বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রবাহমান খাল দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত অবস্থায় সোহেল খানকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) হুমকি-ধামকি দেয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
​সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এই ঘটনার পেছনে উপজেলার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ইন্ধন রয়েছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি। অবিলম্বে ঘটনার সাথে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
​সংবাদ সম্মেলনে মো. তরিকুল ইসলাম, জাহিদুল হাওলাদার, চান মিয়া, মো. বাবলু হাওলাদারসহ এলাকার অন্যান্য অধিবাসী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com