1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকাল: হেফাজতের গভীর শোক ডা. জুবাইদা রহমান কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি বাগেরহাটে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা হবে- ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বহু বছর পর মোংলা বন্দর এর সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকাল: হেফাজতের গভীর শোক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম, প্রবীণ আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক শোকবার্তায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই শোক ও সমবেদনা জানান।

যৌথ শোকবার্তায় শীর্ষ নেতৃদ্বয় বলেন, “মাওলানা উসমান ফয়েজী (রহ.) ছিলেন দ্বীনি ইলম, তালিম-তারবিয়ত ও উম্মাহর খেদমতে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ সময় ধরে মেখল মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইসলামী শিক্ষার প্রসার ও অসংখ্য যোগ্য আলেম গঠনে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর অর্পিত দায়িত্ব ও খেদমতের মাধ্যমে দেশ একজন খাঁটি আলেমে দ্বীন ও সমাজসংস্কারককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

নেতৃদ্বয় মরহুমের ইন্তেকালে শোকাহত পরিবার, সহকর্মী, ছাত্র ও ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে আল্লাহর দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন—মহান আল্লাহ যেন তাঁর সকল দ্বীনি খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং পরিবারকে এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণের শক্তি (সবরে জামীল) দান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com