1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে জিআর চাল বিতরণ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা’সহ ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার; পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখতে হবে – রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সুকাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর প্রশিক্ষণ ও হয়রানিমুক্ত নাগরিক সেবার অঙ্গীকার বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ওসমানী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত

টেক্সটাইল শিল্পে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে – শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

টেক্সটাইল শিল্পে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করে এর বিকল্প উদ্ভাবন করার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) রাজধানীর তেজগাঁও এ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্পে পানির ব্যাবহার অত্যাধিক। ভূ-গর্ভস্থ পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্ব দিতে হবে। পানির বিকল্প উদ্ভাবন করার আহ্বানও জানান মন্ত্রী।

এসময় বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করা এবং পরবর্তী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করার প্রত্যাশা করেন পানিসম্পদমন্ত্রী।

‎তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শত শত পেশাজীবি তৈরি করছে যাদের চাহিদা দেশ-বিদেশে সব জায়গায় রয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি টেকসই শিল্প উন্নয়নের মূল বিষয় হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন।

‎বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, আইটিইটি মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ড. তানিয়া আক্তার, প্রফেসর ড. রাশেদা বেগম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com