1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে জিআর চাল বিতরণ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা’সহ ০২ (দুই) মাদক কারবারি গ্রেফতার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার; পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখতে হবে – রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সুকাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর প্রশিক্ষণ ও হয়রানিমুক্ত নাগরিক সেবার অঙ্গীকার বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ওসমানী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে জিআর চাল বিতরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ দেশ সবার, তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, “ঈদ ও পূজা আমাদের সবার উৎসব। আমরা একে অপরের পাশে দাঁড়াব, সহযোগিতা করব এবং সম্প্রীতির এই সুন্দর সম্পর্ক ধরে রাখব।” কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

খাদ্য মন্ত্রী আফরোজা খানম আরও বলেন, অতীতেও মানিকগঞ্জে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করা হয়েছে। আগামী দুর্গাপূজাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি সব ধর্মের মানুষের পাশে থাকতে চান।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে প্রতিটিতে জিআর কর্মসূচির আওতায় ০৬(ছয়’)শ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এরপর পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।

এর আগে সকাল ১১ টায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের তাঁর প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রকৃত, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ হয়ে উঠতে হবে।

কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com