বিশেষ সংবাদ :
(বাগেরহাট প্রতিনিধি এম এ হান্নান)
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চেম্বার সম্মেলন কক্ষে সভাপতি শেখ সাহেদ আলী রবির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদসহ বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও চেম্বারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি ও অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে পারস্পরিক সমন্বয় ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সমাপনী বক্তব্যে চেম্বার সভাপতি ব্যবসায়ীদের স্বার্থে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।