1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নিহত শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সুকাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর প্রশিক্ষণ ও হয়রানিমুক্ত নাগরিক সেবার অঙ্গীকার বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ওসমানী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া শিশু উদ্ধারসহ সংঘবদ্ধ শিশু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার টেক্সটাইল শিল্পে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে – শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এখনও শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল

সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া শিশু উদ্ধারসহ সংঘবদ্ধ শিশু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাদী মোঃ রাজীব (২২) তার স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন বিআরটিসি ফলমন্ডী এলাকায় গত ৩/৪ মাস ধরে ভাসমান হিসেবে বসবাস করে আসছিলেন। ইং ০৩/১০/২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪.০০টার সময় মোঃ রাজীব (২২) তার স্ত্রী রুবি বেগম ও ২ মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে বিআরটিসি ফলমন্ডী এলাকায় ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। একই তারিখ ০৩/১০/২০২৬খ্রি. ভোর আনুমানিক ৫.৩০টার সময় ঘুম থেকে উঠে দেখেন, তার ২ মাস বয়সী শিশু (ছেলে) তাদের সঙ্গে নেই। পরবর্তীতে বিষয়টি বাদী মোঃ রাজীব কোতোয়ালী থানা পুলিশকে জানালে ইং ০৭/১০/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬.০০টার সময় কোতোয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন ৩নং পাহাড়তলী রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে শিশু চোর চক্রের সদস্য ০১। মোঃ মহরম আলী (৫০), পিতা- মোঃ মনসুর আলী, মাতা- মৃত বিবি ছকিনা খাতুন, সাং- চানপুর, হাজী বাড়ী, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, বর্তমানে স্টেশন রোড, ইঞ্জিনিয়ার কলোনি, বিআরটিসি ফলমন্ডী, জাকারিয়া পিন্টুর ভাড়াটিয়া, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে মোঃ ইব্রাহিম (৩৮)-এর নাম-ঠিকানা প্রকাশ করে এবং জানায়, শিশুটি চুরি হওয়ার পর থেকে তার হেফাজতে ছিল। পরবর্তীতে আভিযানিক দল পাহাড়তলী থানাধীন ৩নং পাহাড়তলী রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড়ে মিনহাজের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে শিশু চোর চক্রের অপর সদস্য ০২। মোঃ ইব্রাহিম (৩৮), পিতা- মৃত মনসুর আহাম্মদ, মাতা- আয়েশা বেগম, সাং- জগদীশপুর, খলিফা বাড়ী, ডাকঘর- কোমর আলী, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম, বর্তমানে ০৩ নম্বর পাহাড়তলী রেলগেট, বলুয়ারদিঘীর উত্তর পাড়, পাহাড়তলী রেলগেট, মিনহাজের ভাড়া ঘর, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রামকে গ্রেপ্তার করে।

এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামি ও অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২৭, তারিখ-০৮/১০/২০২৬, ধারা- মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬-এর ৭/১০ ধারায় রুজু করা হয়। অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com